- জমিদার মশাই...
- তুমি বড় কথা বল নায়েব
- আজ্ঞে গোস্তাখি মাফ কত্তা
- ফের কথা বললে ?
- ক্ষমা-ঘেন্না করেন কত্তা।
- ফের কথা বলে! তুমি শালা শুয়োরের বাচ্চা একটা। তা চুপ করে সং
সেজে দাঁড়িয়ে আছ কেন ? বল, অমন নেচে নেচে এলে কি বলতে ? উফ, দু দণ্ড দেশের কল্যাণের
কথা ভাববো তার উপায় নেই।
- আজ্ঞে বলবো জমিদারমশাই ?
- কি মাকাল রে বাপ, এই তোমায় আমি পয়সা দিয়ে পুষি ? বলবে না তো
কি নেত্য করবে ? তুরন্ত বল নয়তো লাটসাহেব কে বলে তোমায় জেলে দেব।
- আজ্ঞে কত্তা, একটা ছেলে এসেছিল।
- ব্যাস, অমনি তোমায় আমি রাজচক্কোত্তি উপাধি দিয়ে দিই আর কি।
