অন্যদের ফুটবল বিশ্বকাপের গল্পঃ
"অমুক গোলটা দেখলি"?
"তমুক কিন্তু দারুণ ফর্মে আছে"।
"সেটপিসে ওরা জাস্ট অতুলনীয়"।
"হাইড্রেশন ব্রেকে খেলা আর খেলা দেখার ফ্লো নষ্ট হচ্ছে ভাই"।
"তা'হলে কি ব্যাপারটা শেষ পর্যন্ত গোল ডিফারেন্সে দাঁড়াবে বলে মনে হচ্ছে"?
ইত্যাদি।
আমার গল্পঃ
"জি-ফাইভ আমার পকেট কেটে আটশো টাকা নিয়ে জাস্ট গা-ঢাকা দিলো গো"।
"ক্রিকইনফোর এক কোণে একটা ছোট ফুটবল স্কোরকার্ড রাখার ব্যবস্থা করলে হয় না"?
"সবুজ ওয়াড়ের বালিশটা এদিকে দে দেখি, এ'টা ব্রাজিলের জন্য খুব লাকি"।
"আরে ঘুমোচ্ছি না, চোখ বুজে কমেন্ট্রি শুনছি। অ্যানালিসিস করতে সুবিধে হয়"।
ইত্যাদি।
No comments:
Post a Comment