মাংস রান্নায় ডিফেন্সিভ মানসিকতার কোনো স্থান নেই। তেল, ঝাল, মশলা কষানো; সবেতে স্টেপআউট করাটাই শাস্ত্রসম্মত। তা'ছাড়া রান্না আগে চর্বি ফেলে দেওয়ার গাজ্বালানো অভ্যাস ত্যাগ করতে হবে। অত ভাবনাচিন্তা থাকলে ব্রয়লারে যাওয়াটাই মঙ্গল।
দ্বিতীয়ত।
পোলাওটোলাও জম্পেশ ব্যাপার। বাসন্তি পোলাও, কাজু কিশমিশ পোলাও; সবই বড় উপাদেও। কিন্তু পাঁঠার ঝোলকে গভীরে গিয়ে অ্যাপ্রিশিয়েট করতে হলে দরকার ধোঁয়া ওঠা ধবধবে সাদা ভাতের ঢিপি। পাশে দু'টো কাঁচালঙ্কা, সামান্য নুন আর ক'টা পাতিলেবুর কুচি।
No comments:
Post a Comment