ওয়েটারবাবুটিকে কেমন আবডালে এ'টা অর্ডার দিলাম, তুমি টেরও পেলে না। এই ক্যারিশ্মাটা কাল্টিভেট করতে করতে যৌবন পেরিয়ে গেল। ধীরেসুস্থে খেও, অল্প খাইয়ো।
স্কুটারের বুটে একটা টাইটানের ঘড়ি রেখেছি, দামী সোনালি কাগজে মোড়ানো ফ' লেদারের বাক্স। ঘড়িটা তেমন দামী নয়, কিন্তু আমরা যে'টাকে বলতাম "হেব্বি ক্লাসি" দেখতে, বুঝলে। কোয়ার্টজ। আর আমার মনে আছে; তোমার বড় ডায়াল পছন্দ।
আর আছে দু'টো গল্পের বই। কী বই এখনই বলছি না। তবে একটা তোমার বহুবার পড়া, বড্ড প্রিয়। সে'টার একটা স্পেশ্যাল এডিশন বেরিয়েছে। কিনে ফেললাম ফস করে। অন্যটা কমিক্স। তোমার ছেলেমানুষিকে একটু লাই দেওয়া দরকার"
"সাতাশ বছর আর একটা আস্ত ডিভোর্স লাগল? এই দিনটা মনে রাখতে?"
No comments:
Post a Comment