***
Friday, August 10, 2018
পাসওয়ার্ড
Thursday, August 9, 2018
তেলাপিয়া
Monday, August 6, 2018
দরদাম
দরদাম করাতে বাবার জুড়ি নেই। বাবার বিশ্বাস কাস্টোমার দরদাম না করলে মার্কেট বখে যায়। চশমায় নতুন লেন্স বসানোর জন্য বেশ ঝলমলে গ্লোসাইনওলা একটা দোকানে নিয়ে গেলাম বাবাকে। লেন্স ঠিকঠাক হল। শৌখিন সুরে 'ইয়েস স্যার' 'রাইট স্যার' বলা সেলসপার্সন শুধোলেন;
সেলসদাদা আর কথা না বাড়িয়ে বিলিং করে দিলেন; সাড়ে সতেরো পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট ডিসকাউন্টে। দেওয়ালে "দরদাম করিবেন না" মার্কা একটা কাটআউটের পাশের ক্যালেন্ডারে রামকৃষ্ণ দিব্যি একগাল হাসি নিয়ে বসেছিলেন।
বরফি ও ইলিশ।
সিরিয়ালিটি
খুব ড্রামাটিক একটা বাংলা সিরিয়াল হচ্ছে। কনেযাত্রীর কেউ দামী ফুলদানি ভেঙেছে বলে বরপক্ষের এক বৌদিদি বেদম হল্লা করছেন।
"ওরা কি জানে ভাসটার দাম কত"?
নতুন বৌ অপদস্থ হচ্ছেন। বরপক্ষের ফুলদানি-বিরোধী মানুষরা বৌদিদিকে ঠাণ্ডা করার চেষ্টা করছেন কিন্তু বৌদিদিকে রোখা যাচ্ছে না; 'আনকালচার্ড' গোছের গালিগালাজ করে ভার্বাল স্টেনগান চালিয়েই যাচ্ছেন। ঘ্যাম,ড্রামাটিক, টানটান; কিন্তু এক তরফা।
ঠিক এই মুহূর্তে মিস করছি রঞ্জিত স্যরকে। বরপক্ষের সৎ নির্ভীক মেজকাকা হিসেবে রঞ্জিত স্যর অ্যাটাকিং বৌদির পায়ের তলা থেকে স্যাট করে কার্পেট সরিয়ে নিতে পারতেন। মনে মনে সিটি দিতাম, সোফাকুশন খামচে বলতে পারতাম "দ্যাখ তবে মজা"।
যাহোক, অঞ্জনস্যরের সিনেমার আগুন সে স্ক্রিপ্টও নেই; সেই রঞ্জিত স্যরের চাবুক কামব্যাকও নেই। অগত্যা কেন্ট আরওর বিজ্ঞাপন দেখে মন শান্ত করতে হচ্ছে।


