এদিকে
অনলাইন-সোস্যাল-বাজারি
পরিবেশে, জনৈকার সাথে জনৈক’য়ের অচানক আলাপ। ‘আপনি’-সম্বোধন ঝনাত করে সম-বয়স্কতা
ও সম-মনস্কতা আবিষ্কার করে এবং ‘তুই’ তে নেমে আসা। ঈষত
স্নেহ ও ডাকনাম বিনিময়। বন্ধু-সুলভ গদ্য কথা।
এমন সময় প্রশ্ন আসে পান-প্রীতির। বেবাক
সাড়া দুজনেরই। দুটো সপাট খালাসিটোলা ভ্রমণের ইচ্ছে মুখোমুখি মিলিত হয়। একে
অপরের মন চাপড়ে নেয়। বাংলায় গান মেলে, চোলাই
তালে।
মন-ছন্দ মিলে দুজনে স্বীকার করে যে
নেশা মদে নয়; সেবন-পরিবেশে
লুকিয়ে রয়েছে। অতএব একে অপরকে আর একটু বুঝতে; চিনে নিতে হবে একে অপরের
প্রিয় কোলকাতাইয়া-মাদক পরিবেশ’টিকে।
শুরু করলেন জনৈকা। নিজের প্রিয় মদ্য-ঠেকের
লিস্টি;
সবেকিয়ানা-সিক্ত-ব্রডওয়ে হোটেল থেকে
রুফ-টপ-রোম্যান্স-মাখা-ব্লু এন্ড বিয়ণ্ড থেকে সাহেবি-স্মার্ট-রুচি-রঞ্জিত-অলিপাব হয়ে
অন্য মেজাজের সঙ্গীত-সহ নেশা ছড়ানো ট্রিন্কাস পর্যন্ত