- তুই বটু ? বটু গোয়েন্দা ?
- আ...আ...আ...
- কি আ্ আ করছিস র্যা? চিনতে পারছিস না নাকি ?
- আ...আ...আ...
- কি রে? অমন করছিস কেন? মৃগীতে ধরেছে নাকি ?
- আ...আ...আপনি দেবী দুউউউউউউউউ...
- দুয়ো দুয়ো। দুউউউউ কি করছিস...হ্যাঁ রে হ্যাঁ আমিই
দুর্গা...
- দশভুউউউউউউ...
- অহ...যত বাড়াবাড়ি তোদের। হ্যাঁ হ্যাঁ। দশভুজা। এই দশ খানা
হাত ড্যাং ড্যাং করে তোর সামনে নাচাচ্ছি...তাতেও বিশ্বাস হচ্ছে না ?
