Thursday, July 14, 2016
সেল্স
Sunday, July 10, 2016
অর্ডার
স্পেশ্যাল স্কিল্স
Sunday, July 3, 2016
মাসাজ
প্রত্যেক শনিবার সন্ধ্যের রুটিন।
দত্তবাবুর শুধু মনে হয় বিধুর বডি আর দুই হাতের সঙ্গে মাথাটাও যদি আসতো এ পোড়ো সেলুনে, তবে বেশ হতো।
ওদিকে বিধুর আবার ঘোর আফসোস, দত্তবাবু শুধু নিজের ঘাড় মাথা নিয়েই দুলতে দুলতে হাজির হন ফি শনিবার। বডি আনলে কী এমন ক্ষতি হত? মালিশ করতে করতে ঘাড় থেকে দিব্যি পিঠে নেমে আসা যেতো।
**
নিমতলা বাজারের স্টাইলিশ জেন্টস সেলুনের মালিক বিধু দত্ত রেলে এমন ভাবে কাটা পড়েছিলেন যে মুণ্ডু উড়ে পড়েছিল দেড়শো মিটার দূরে। ফলে সে মুণ্ডু খুঁজে পাওয়া যায়নি, চিতায় চড়েছিল মুণ্ডুলেস ধড়।
**
Saturday, July 2, 2016
মাসকাবারি
- হ্যালো।
- কী ব্যাপার? কল করেছো কেন?
- নিপা! আ স্মল হেল্প!
- আমি রাখছি।
- না, প্লীজ! এক্স ওয়াইফ হয়ে এতটুকু হেল্প করবে না?
- সদ্য এক্স হাজব্যান্ড হয়ে তোমার এত সাহস হয় কোথা থেকে?
- মাইরি। এসেনশিয়াল।
- কী ব্যাপার?
- বলছিলাম। ইয়ে। মানে মাসকাবারির গতমাসের ফর্দটা জেরক্স করিয়ে রেখেছিলাম। জানতাম এ মাসে দরকার হবে, সব আইটেম কোয়ান্টিটিতে ডিভাইডেড বাই টু করে নিলেই হলো। কিন্তু গতকাল পিক পকেট হয়ে সমস্ত প্ল্যান গড়বড় হয়ে গেলো বুঝলে!
- বাই!
- প্লিজ কেটো না।
- লিস্ট হারিয়েছো! তো আমি কী করবো?
- বেসিকগুলো বলে দাও। প্লীজ।
- শাট আপ। আমি এখনও অফিসে। কোয়ার্টারলি রিভিউ। ফোন রাখো।
- মাইরি। আমি ভেসে যাবো।
- বাঁচব। তুমি ভেসে গেলে।
- ক'কিলো চিনি? আড়াই? বারো? বাইশ?
- বাহাত্তর।
- হাতি কাদায় লটপট করছে বলে হ্যাটা করবে?
- দিন দিন হাতিই হচ্ছ!
- আর অরিন্দম কী? নীল তিমি?
- সে অন্তত মাসের জন্য বাইশ কিলো চিনি বয়ে বাড়ি আসবে না!
- বেশ করব বাইশ কিলো নেবো। আমি বত্রিশ নেবো।
- নাও। তোমার মহুয়াকে এক স্যুইমিং পুল চিনি গুলে সাঁতার কাটিও।
- আমার পুল, আমার চিনি। মহুয়া তানিয়া যাকে পাবো তাকে চুবনি খাওয়াবো। তারা কেউ অন্তত অরিন্দমের মত ফাঁপা কলসি নয়।
- ইডিয়ট!
**
- আজ ডিনারে কী?
- চিনির পোলাও, চিনি কষা আর চিনির স্যুফলে।
- শোনো। একটা লিস্ট হোয়াটস্যাপ করেছি। কালকে নিয়ে নিও।
- পেয়েছি। থ্যাঙ্ক ইউ।
- কোয়ান্টিটিগুলো ডিভাইডেড বাই টু না করলেও চলবে।
- হুঁ।
- রাখি?
- যেমন রাখবে, তেমনটাই রহেগা।
- গুড নাইট।
- সেই।