নিউ ইয়ার। সব চেয়ে বড় প্রাপ্তি হলো ডায়েরি। এ সময় দু জাতের মানুষ জেগে ওঠেন। এক ভাগ “একটা ডায়েরি প্লিজ দেবেন, ছেলের/অমুকের/তমুকের/নিজের প্রয়োজন” গোছের। অন্য ভাগ “হাতে এলে অবশ্যই তোমায় দেবো, আসলে আজকাল ডায়েরি বড় কম পাই” ধরনের।
ডায়েরি যারা চাইছেন, তার
ডায়েরি আদৌ ব্যবহার করেন না, ডায়েরি জোগাড় করাই তাঁদের হবি।
যারা দেবো বলে রোয়াব নিচ্ছেন; তারা ডায়েরি মুফত্’য়ে পান কিন্তু বিলি করার সময় মনে হয় বুকের ভেতর হাত ঢুকিয়ে কলজে ছিড়ে
বের করছেন।
