মন দিয়ে কম্পিউটারে হিসেব করে চলেছি। পৃথিবী ভ্যানিস হয়ে গ্যাছে চোখের সামনে থেকে। শুধু মাইক্রোসফ্ট-এক্সেলের কারিকুরি আর কী-বোর্ডে আঙ্গুলের খট
খট। মুণ্ডু স্থির-শুধু চোখের এপাশ-ওপাশ। তিরিং-তিরিং করে এক স্প্রেডসীট থেকে অন্যতে ছুটে চলেছে কারসর, ফর্মুলার ভেলকি ছুটছে
সমস্ত এক্সেলিও খোপে। মগজ মনসংযোগের চোটে অবশ হয়ে
আসছে। আমি অর্জুন, ওই এক্সেল ফাইল আমার পাখির চোখ! উত্তেজনা।
এ সব সময়ে,এই প্রবল নিরবিচ্ছিন্ন ফোকাস কে এদিক
হতে দেওয়া যায় না।
চাপরাসি চা নিয়ে এলো – “ সাহাব, চায়”
আমি তো আগুন : “চায় চায় করে উদ্ধার করেগা ? দেখতা নাহি ব্যস্ত হ্যায় ? ভাগ”
পিওন ফাইল নিয়ে এলো – “ একটা সই দরকার ছিলো স্যার”
ডিসগাস্টিং। “ এইটাই তোমার সময় হলো ফাইল আনার ? ইউসলেস ফেলো কোথাকার!”
হেড-ক্লার্ক একটা প্রশ্ন নিয়ে এলো – “ মুখার্জীদা, এই স্টেটমেন্ট একটু আবার দেখুন তো...”
অসহ্য। গর্জে উঠতে হলো
“ আচ্ছা আমি কী একটু যত্ন করে কাজ করতে পারবো না ?কিসের স্টেটমেন্ট ? নাউ
ইজ নট দ্য টাইম!”