ব্যক্তি ১: এই যে, আপনি কী কারুর জন্যে অপেক্ষা করছেন?
ব্যক্তি ২: রত্তির দুটোয়? ফুটপাথে দাঁড়িয়ে?আপনি তো আচ্ছা আহাম্মক মশায়।
ব্যক্তি ১: তবে? তবে কী ব্যাপার চাঁদু?এই ল্যাম্পপোস্টের তলায় মাতব্বরি কেনো? চত্তরটা আমার।
ব্যক্তি ২: উরে আমার মদন মিত্র এলেন রে বাওয়া! চত্তর আমার! আরে রে দাঁত-ক্যালা।
ব্যক্তি ১: হেইয়ো!খবরদার!এইখেনটা আমার বেডরূম, আমি এইখেনে নিদ্রে যাই। একটু সরে দাঁড়ান মাইরি...
ব্যক্তি ২: রিকুয়েস্ট? বাঃ!বেশ, আমার মন ভারী নরম, পাঁচ মিনিট দে দেকিনি, চাঁদটাকে একটু অবজার্ভ করে কেটে পড়বো।
ব্যক্তি ১: চাঁদ দেখবেন? এই আপনি কী কবি নাকি?
ব্যক্তি ২: আমি কবি হলে কী এই ভর-রাত্রে তোমার মত ফুটপেথে মাতালের সামনে লুঙ্গি পরে মুজরো করতে আসি?
ব্যক্তি ১: লে হালুয়া, তুইও ভিখিরি, আমিও ভিখিরি। ভিখিরি হলো বাঘ বুঝলি; দুই বাঘ কখনো এক জঙ্গলে শিকার করে না, দুই ভিখিরি কখনো এক ফুটপাথে শুয়ে থাকে না...স্টেটাসের বেপার।



