[ আচমকা রাস্তায়; এক জনৈকের একটি জনৈক মতামত ]
“ হে হে স্যার, ফ্রিডম অফ স্পিচ? জয়পুর লিট-ফেস্টে রুসদি-সাহেবের ঝাড় খাওয়ার প্রয়োজন হলো আপনাদের ভারতীয় ফ্রিডম অফ স্পিচের কাছা খুলতে? শুনে রাখুন, ফ্রিডম অফ স্পিচ কোনওদিনই ছিল না। ওসব কনস্টিটিউশনাল-বুলি সব প্যাডেড ব্রা। আপনি কি মনে করেন? ধর্মীয় মৌলবাদ’য়েই বাক-স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়? নন-সেন্স। ধর্ম কখন ধরমেন্দ্র হয়ে ডেমক্রেসির মুণ্ডু খায় জানেন? যখন রাজনৈতিক মৌলবাদের মেরুদণ্ড শক্ত হতে থাকে। রাজনৈতিক মৌলবাদ কোথা থেকে ক্যালরি অর্জন করে?করে তোষনবাদ থেকে; ধর্ম-তোষন, ব্যক্তি-তোষন, দল-তোষন এট সেটেরা, এট সেটেরা! সব কটা রাজনৈতিক দলের নিজেস্ব খুনে মৌলবাদ আছে। সমস্ত দলের।
নিজের বাক-স্বাধীনতার দৌড় চেখে দেখতে চান? দু একটা পাতি সহজ অভিযোগ চালাতে গিয়ে দেখুন, সত্য-বিচার পরে হবে, জাষ্ট অভিযোগ প্লেস করতে গিয়ে দেখুন কি রাম-ক্যালানি খেতে হয় আপনাকে
