Tuesday, January 24, 2012

ফ্রিডম অফ স্পিচ ঘটিত



[ আচমকা রাস্তায়; এক জনৈকের একটি জনৈক মতামত ]

“ হে হে স্যার, ফ্রিডম অফ স্পিচ? জয়পুর লিট-ফেস্টে রুসদি-সাহেবের ঝাড় খাওয়ার প্রয়োজন হলো আপনাদের ভারতীয় ফ্রিডম অফ স্পিচের কাছা খুলতে? শুনে রাখুন, ফ্রিডম অফ স্পিচ কোনওদিনই ছিল না। ওসব কনস্টিটিউশনাল-বুলি সব প্যাডেড ব্রা। আপনি কি মনে করেন? ধর্মীয় মৌলবাদ’য়েই বাক-স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়? নন-সেন্স। ধর্ম কখন ধরমেন্দ্র হয়ে ডেমক্রেসির মুণ্ডু খায় জানেন? যখন রাজনৈতিক মৌলবাদের মেরুদণ্ড শক্ত হতে থাকে। রাজনৈতিক মৌলবাদ কোথা থেকে ক্যালরি অর্জন করে?করে তোষনবাদ থেকে; ধর্ম-তোষন, ব্যক্তি-তোষন, দল-তোষন এট সেটেরা, এট সেটেরা! সব কটা রাজনৈতিক দলের নিজেস্ব খুনে মৌলবাদ আছে। সমস্ত দলের।
নিজের বাক-স্বাধীনতার দৌড় চেখে দেখতে চান? দু একটা পাতি সহজ অভিযোগ চালাতে গিয়ে দেখুন, সত্য-বিচার পরে হবে, জাষ্ট অভিযোগ প্লেস করতে গিয়ে দেখুন কি রাম-ক্যালানি খেতে হয় আপনাকে

Saturday, January 21, 2012

মাসলোর উইকেণ্ড ফর্মুলা

উইকএন্ড কাকা। টাইম টু আনওয়াইণ্ড। হপ্তা ধরে ইস্তিরি হওয়ার পরে এই মওকা, শরীর-মনে একটু চেকনাই আনবার। শনিবার দুপুর থেকেই একনিষ্ঠ ফোকাস, ফুর্তির মিটারে কোনও ফ্লাকচুয়েশন চলবে না। আগামী গোটা সপ্তাহের অক্সিজেন জোগাড় করে রাখতে হবে। রবিবার রাত এসে সোমবারি-নার্ভাসনেস কলজে গ্রাস করবার আগে, Self-Actualize করতে হবে।
সপ্তহান্তিক ফুর্তি কে তুরীয় করে তুলতে দরকার প্ল্যানিং। প্ল্যানিং’য়ে দরকার যুক্তিপূর্ণ কাঠামো। কী ভাবে ধাপে ধাপে সাপ্তাহিক স্বর্গলাভ ঘটানো যাবে তার জন্যে দরকার Maslow-ভিত্ত্বিক পর্যালোচনা এবং Check-লিস্ট। জাতির স্বার্থে, দেশের স্বার্থে Maslow’s Hierarchy ভিত্ত্বিক Weekend Planning টা আমাকেই সারতে হলো

Friday, January 20, 2012

ট্রেন বিহার

আমার বিহারি সহকর্মীটি বেশ রসিক মানুষ। চাকরির খাতিরে বিহারের প্রত্যন্ত গ্রামে-গঞ্জে ঘুরে বেড়াতে হয়। একবার এরকমই এক ‘ট্যুর’য়ে পৌছেছিলাম বনমঙ্খি নামের এক ছোট্ট স্টেশনে।মিটার গেজের লাইন চলে গ্যাছে আর লোকাল রুটে ট্রেন চলে থাকে সেখান দিয়ে। আমার সহকর্মীটি বললেন “চলুন আপনাকে দেহাতী মাল্টি-জিম দ্যাখাচ্ছি”!
“মাল্টি জিম?” অবাক হয়ে চাইলাম ভদ্রলোকের প্রতি ।
আমাকে প্ল্যাটফর্মের ওপর নিয়ে এসে, অপেক্ষারত একটা লোকাল ট্রেন দেখিয়ে ভদ্রলোক বললেন, “ এই হলো আমাদের গ্রাম-দেহাতের মাল্টি-জিম। দৈনিক এক ঘন্টার এই ট্রেন সফরে যা ক্যালরি ঝড়ে, তা কোনও শহুরে জিমের বাপের দ্বারাও হবে না”

Thursday, January 19, 2012

গোলাপদাদুর চমক



সন্ধ্যেবেলা সবে বাড়ি ঢুকেছি এমন সময় পাড়ার গোলাপ-দাদুর ফোন। গোলাপ-দাদু পাড়ার বারোয়ারী দাদু, গোলাপ-চাষে এক্সপার্ট বলে এহেন নাম। আমাদের বয়েসি ছেলে-মেয়েদের ভারী খাতির করেন। ভদ্রলোকের ভূ-ভারতে কেউ নেই, এক জোড়া চাকর ছাড়া। ছেলে-পুলে কেউ নেই, দিদিমা বহু আগেই সরে পড়েছেন। মাঝে-সঝে আমাদের মিষ্টি-সিঙ্গারা-আম-জামরুল খাইয়ে থাকেন। সে হিসেবে আমারও একটু দহরম আছে গোলাপ-দাদুর সাথে।
ফোন ধরতেই গোলাপদাদু বললে “ পচারাম, কাম টু মাই প্লেস, সুন”
বিশেষ কোনও কাজ-কর্ম ছিল না হাতে, মিষ্টি-সিঙ্গারার লোভে চলে গেলাম। গোলাপদাদুর বাড়ি যেতেই চমক। দেখি গোটা ঘর অন্ধকার। গোলাপদাদু বলে হাঁক দিতেই চিলেকোঠার ঘর থেকে আওয়াজ এলো “ওপরে, এই দিকে পচা, চলে এসো

মর্নিং ওয়াক

মর্নিং ওয়াক ইস নেসেসারী। ইয়েস স্যার, ফিটনেস ছাড়া বাঙালি এগোতে পারবে না। রিয়েল পরিবর্তন চাইলে রাইটার্স’এর আগে নিজের ভূড়িটাকে কন্ট্রোল করতে শিখতে হবে। আর শরীরটাকে চাবুক-চনমনে করতে হলে সবার আগে কী চাই?
না, ইসবগুল নয়, গুলবাজ বাঙালির দিন শেষ। সবার আগে দরকার মর্নিং ওয়াক। নেকু হাঁটা নয়, দ্রুত গতির মিলিটারি হাঁটা। ভোর ছটা থেকে সোয়া-সাতটা, নন-স্টপ। ইকনমিক এবং এফেকটিভ জিম।
২০১২ থেকে আমি পাল্টে যাব, আমার ঘুম ভাঙ্গা পাল্টে যাবে, ভূড়ি-বাদ নীতিতে নিজেকে আমূল বদলে স্মার্ট বাঙালি করে ফেলবো। প্ল্যান-মাফিক কাজ শুরু। মর্নিং ওয়াক হলো গিয়ে সায়েবি ব্যাপার, হাভাতের মত পায়জমা গলিয়ে তো আর মেদ-বিরোধী হণ্টনে নাম যায় না