এইখানে।
এ'জায়গা আমার ছোটোবেলার বন্ধুর বাড়ির জানালা ঘেঁষা খাটের কোণার মত আপন।
এ'খানে আমার কিস্যুটি না হওয়ার স্বস্তি, এ'খানেই আমার 'এই যথেষ্ট' মার্কা জিরিয়ে নেওয়া।
এইখানেই আমার মে মাসের অসহ্য গরম দুপুরে চেনা গল্পের বইয়ের চেনা পাতায় চোখ রেখে সদ্যমোছা মেঝেতে গা এলিয়ে শোওয়া।
এইখানেই।
আছি।
No comments:
Post a Comment