হিং'য়ের কচুরী: দক্ষিণেশ্বর
“বাঙালি রকেট হলে রবিবারের জলখাবার হলো Launching-Pad”- ছোটোমামা
সপ্তাহ কেমন কাটবে? মেজাজ দুরুস্ত থাকেবে তো? শরীর ঝ্যামেলায় ফেলবে না তো? হপ্তা-ভর সব কিছু খাপে খাপ খেলে যাবে তো? এর জন্যে একটাই Pre-Condition। জম্পেস রবিবাসরীয় জলখাবার।
বাজার-বিজয় সেরে, হাত-পা ধুয়ে, টেবিলের ওপর আনন্দবাজার মেলে বসে, জলখাবারে ফোকাস; এর অন্যথা হয়েছে কী সপ্তাহের জন্যে মেজাজটা ধাপার মাঠ হয়ে যাবে। আর জলখাবারে থাকবে কী? একটা Ready Reference তৈরি করে রাখলাম:
(বিশেষ দ্রষ্টব্য: এই লিষ্টি-টি ক্রমশ পরিশীলিত ও পরিবর্ধিত হবে, এমন আশা রাখি)
