Tuesday, April 28, 2020

ট্যুইটস অফ আইসোলেশন - ৮

ট্যুইটস অফ আইসোলেশন - ৮

- কাণ্ডটা দেখেছেন ফেলুবাবু? এক বাবাজী করোনা আটকাতে মেডিটেশন টিপ্স অফার করছে। হাতটাত ধোয়া আর আইসোলেশন তো অনেক হল, তুকতাকটাও ট্রাই করব নাকি মশাই? বিপুলা এ পৃথিবীর কতটুকুই বা জানি বলুন।

- তবে আর কী, এ'বার উটের জন্য ম্যাগনিফায়িং গ্লাস বিক্রি করার ব্যবসাটাও চালু করে ফেলুন।

- উ....উটের? ম্যা...ম্যাগনিফায়িং গ্লাস? কে....কেন?

- কাঁটা বেছে খেতে সুবিধে হবে।

ট্যুইটস অফ আইসোলেশন - ৭



- একটা জব্বর গান শুনবে?

- প্লীজ না! ঘর থেকে যে হুট করে বেরিয়ে যাব তারও উপায় নেই। আইসোলেশনে এ যন্ত্রণা সইবে না।

- একটা চমৎকার বাউল ধরব ভেবেছিলাম কিন্তু। 

- তার চেয়ে বরং মুড়ি মাখো।

- তা, সে অবশ্য মাখাতেও একটা মিউজিকাল ইয়ে আছে বটে। আঙুলে ছন্দ না থাকলে মাখায় মাখোমাখোনেস আসে না।

- সবার সুর কি কণ্ঠে?

- আমার সুরের দৌড় ওই চানাচুরমুড়ি তক?

- হেহ। আচ্ছা, বাউলটা হোক। তারপর মুড়ি।

- জোর করছ যখন, ধরি। কেমন? 

- আমি জোর করেছি?

- মুখের কথাটাই কি সব গো? তোমার মনের ইচ্ছের কি কোনও দাম নেই? রেখেছ বাউল করে, গেরস্ত করোনি।

- ন্যাকাপনা!

ট্যুইটস অফ আইসোলেশন - ৬


- হবে গো হবে।

- কী হবে?

- নিজের স্যানিটাইজড হাতে স্পষ্ট দেখতে পারছি।

- কী আছে?

- পাহাড়। এ' ভাইরাস ব্যাটাচ্ছেলের মাস্তানিটাই শেষ কথা নয়।

- সঙ্গে আছি। ইন সিকনেস অ্যান্ড ট্র‍্যাভেল।

- প্লীজ,কাঠের বাড়িতে থাকব।

- সে'খানে ছবির মত ব্যালকনি!

- লাঞ্চের পর রোদ পিঠে বসব সেখানে; সঙ্গে তালমিছরির ডিবে।

ট্যুইটস অফ আইসোলেশন - ৫


ট্যুইটস অফ আইসোলেশন - ৫

- হবে গো হবে।

- কী হবে?

- নিজের স্যানিটাইজড হাতে স্পষ্ট দেখতে পারছি।

- কী আছে?

- পাহাড়। এ' ভাইরাস ব্যাটাচ্ছেলের মাস্তানিটাই শেষ কথা নয়।

- সঙ্গে আছি। ইন সিকনেস অ্যান্ড ট্র‍্যাভেল।

- প্লীজ,কাঠের বাড়িতে থাকব।

- সে'খানে ছবির মত ব্যালকনি!

- লাঞ্চের পর রোদ পিঠে বসব সেখানে; সঙ্গে তালমিছরির ডিবে।

ট্যুইটস অফ আইসোলেশন - ৪


ট্যুইটস অফ আইসোলেশন - ৪

- সব চুকেবুকে যাক! তারপর কেল্লায় গিয়ে রাজারাজড়ার মত তম্বি করে আসব।

- কেল্লাফতে প্ল্যান করলেই হবে? দুজনে মিউচুয়ালফান্ডে যা রেখেছিলাম, সব ডকে। কপালে সেই ব্যান্ডেল চার্চ।

- সিংহকে নটেশাক দেখিও না তো! করোনা কাটলেই কেল্লা চলো।

-কানের দুল বরং পরের বছর।

- আমার কোটও।

- চলো কেল্লা।