এই একদিন স্কুলে
গেলাম। স্কুল বাসে। পিঠে ব্যাগ। ব্যাগে বই। খাতা। অসম্পূর্ণ হোম-ওয়ার্ক। ক্লাস
টেস্টের মৃদু ভয়। সাদা জামা, নীলচে কালো প্যান্ট। টিফিনে চিড়ের পোলাও, সাথে একটা মিষ্টি।
দেবরাজ, সৌরভদের সাথে টিফিনে ক্রিকেট। হা হা হি হি। গ্রামার ভুল করায় সুব্রত
স্যারের কাছে রাম-বকুনি। সব ঠিক। শুধু ফেরার সময় স্কুল বাসের বদলে অ্যাম্বুলেন্স।
অবশ্য অ্যাম্বুলেন্সের আর কোনও প্রয়োজন ছিল না। ক্লাস সেভেনের ছেলে এমনিতে যতই
বিচ্ছু হোক, মাথায় বুলেট খেয়ে তো সে আর তম্বী করতে পারে না।
Wednesday, December 17, 2014
Tuesday, December 16, 2014
Monday, December 15, 2014
মাদুলি
- আসুন আসুন অমলবাবু। বসুন।
- নমস্কার স্পীকার সাহেব। ইয়ে, হাউস
কিছুক্ষণের মধ্যেই তো...
- শুরু হতে চলেছে। ইয়েস।
- না মানে। নিতাইদা বললেন আপনি আমায়
ডেকেছেন। তাই আর কী...
- নতুন এমএলএ’দের বিধানসভায় হাতেখড়ির
আগে স্পীকারের সঙ্গে একান্তে দেখা করাটা আড়াইশো বছরের ট্র্যাডিশন অমলবাবু।
Friday, December 12, 2014
গান ও রাত
গান এমন ভাবে কানে
এসে পড়বে যেন ধোঁয়া ওঠা ধবধবে সাদা ভাতের ঢিপির বুকে টপটপ করে পড়া গলা মাখনের
ফোঁটা। রাত জমাট বেঁধে আসবে। আধো জেগে থাকা ছলছলে স্বপ্নের জেলির মত বুকে ছড়িয়ে
যাবে।
Wednesday, December 10, 2014
প্রেমালাপ
-আজকে আমার তোকে প্রোপোজ করার কথা।
-তাহলে ভাবছিস কী। করে ফেল।
-ওকে। প্লীজ তুই ডায়েট আর সেদ্ধ-সেদ্ধ আহাম্মকি ছেড়ে সর্ষের তেলে শিফ্ট কর।
-তোমার মত একটা বেকার ছেলে ডাকলেই আমি ড্যাং ড্যাং করে চলে আসবো?
-কাল বুঝি তোমার নাসায় রকেট পালিশ করার দিন?
-তাহলে ভাবছিস কী। করে ফেল।
-ওকে। প্লীজ তুই ডায়েট আর সেদ্ধ-সেদ্ধ আহাম্মকি ছেড়ে সর্ষের তেলে শিফ্ট কর।
***
-কাল তুমি আমার সঙ্গে দেখা করবে?
-তোমার মত একটা বেকার ছেলে ডাকলেই আমি ড্যাং ড্যাং করে চলে আসবো?
-কাল বুঝি তোমার নাসায় রকেট পালিশ করার দিন?
Subscribe to:
Posts (Atom)

