১।
ট্রেনের জানালার বাইরে উদাস হয়ে তাকিয়ে ছিলেন রবীন্দ্রনাথ। ফুরফুরে বসন্তের
হাওয়া। আহা। মনে কেমন করে ওঠে গো। কিন্তু এই ভালো লাগার মধ্যেই আচমকা দাড়িতে
অস্বস্তিকর চুলকানি শুরু হল; ট্রেনের জানালার পাশে বসবার এই এক ঝামেলা। এত কয়লা
মাখা ধুলো ওড়ে; যাচ্ছেতাই এক্কেবারে। এদিকে আজিমগঞ্জ ঢুকতে এখনও আধ ঘণ্টা। জল সাবান দিয়ে ভালো করে মুখ না ধোয়া
পর্যন্ত সোয়াস্তি নেই। গুনগুন করে একটা চলতি গানের কলি ভেজে নিজের মনকে নিজের দাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করলেন রবীন্দ্রনাথ।
২।
-
“ আমি কোথায় ?”
-
“ বোলপুরে”
-
“ কিন্তু আজিমগঞ্জ
যাচ্ছিলাম যে...”
-
“ আমাদের ভারি ইচ্ছে হল
তোমায় এখানে রেখে দুদিন একটু সেবা যত্ন
করি”