Monday, September 1, 2014

রবীন্দ্রনাথের কাণ্ডকারখানা

১।
ট্রেনের জানালার বাইরে উদাস হয়ে তাকিয়ে ছিলেন রবীন্দ্রনাথ। ফুরফুরে বসন্তের হাওয়া। আহা। মনে কেমন করে ওঠে গো। কিন্তু এই ভালো লাগার মধ্যেই আচমকা দাড়িতে অস্বস্তিকর চুলকানি শুরু হল; ট্রেনের জানালার পাশে বসবার এই এক ঝামেলা। এত কয়লা মাখা ধুলো ওড়ে; যাচ্ছেতাই এক্কেবারে। এদিকে আজিমগঞ্জ ঢুকতে এখনও আধ ঘণ্টাজল সাবান দিয়ে ভালো করে মুখ না ধোয়া পর্যন্ত সোয়াস্তি নেই। গুনগুন করে একটা চলতি গানের কলি ভেজে নিজের মনকে নিজের দাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করলেন রবীন্দ্রনাথ।

২।
-   “ আমি কোথায় ?”
-   “ বোলপুরে”
-   “ কিন্তু আজিমগঞ্জ যাচ্ছিলাম যে...”
-   “ আমাদের ভারি ইচ্ছে হল তোমায়  এখানে রেখে দুদিন একটু সেবা যত্ন করি”

Tuesday, August 26, 2014

বটু গোয়েন্দা ও দুর্গা

-   তুই বটু ? বটু গোয়েন্দা ?

-   আ...আ...আ...

-   কি আ্‌ আ করছিস র‍্যা? চিনতে পারছিস না নাকি ?

-   আ...আ...আ...

-   কি রে? অমন করছিস কেন? মৃগীতে ধরেছে নাকি ?

-   আ...আ...আপনি দেবী দুউউউউউউউউ...

-   দুয়ো দুয়ো। দুউউউউ কি করছিস...হ্যাঁ রে হ্যাঁ আমিই দুর্গা...

-   দশভুউউউউউউ...

-   অহ...যত বাড়াবাড়ি তোদের। হ্যাঁ হ্যাঁ। দশভুজা। এই দশ খানা হাত ড্যাং ড্যাং করে তোর সামনে নাচাচ্ছি...তাতেও বিশ্বাস হচ্ছে না ?

ভীষ্ম

-   বিনোদবাবু ?

-   কে ? নির্মল নাকি ?

-   আজ্ঞে।

-   এসো। ভিতরে এসো। বাইরে দাঁড়িয়ে কেন ? ভিতরে এসো।

-   সাড়ে আটটা বাজে বিনোদবাবু।

-   ও। তাইতো। আমার ব্যাপারটা কখন যেন ?

-   নটা বেজে বত্রিশ মিনিটে।

-   না না। দেরি হয়নি তাহলে। স্নান-টান সেরে রেডি হয়ে বসেছি।

-   না না। তাড়াহুড়ো নেই।

-   তা নেই। ছাদে কেমন ডালিয়া হয়েছে এবার দেখেছ তো ? দেখো। মাঝে মাঝে এসে দেখে যেও।

-   আজ্ঞে।

-   আর বাগানে ক্রিসেন্থিমাম লাগিয়েছিলাম, বিধু মালী কে বল যাতে ফাঁকি না দেয়। যত্নআত্তি করে।

-   আজ্ঞে

-   মিলু এসেছে ?

-   উনি গাড়িতে রয়েছেন।

-   বেচারাকে আজ অফিস কামাই করে কি ঝক্কিই না পোয়াতে হল। ভীষ্মর নাম শুনেছ বাবা নির্মল ?

Sunday, August 10, 2014

বিনয়বাবুরা

বিনয়বাবু জানালা খুলতেই ঘাবড়ে গেলেন। জানালা ঘেঁষে গলি, আর গলির ওপারেই নিমুর চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে যে ভদ্রলোক গাল চুলকচ্ছেন সে যে বিনয়বাবু নিজে।

অথচ বিনয়বাবু নিজেই নিজের বাড়ির জানালা খুলেছেন, যে জানালা গলির এক দিকে আর নিমুর চায়ের দোকান যার ঠিক উল্টো দিকে। মাথা বিগড়ে গেল বিনয়বাবুর। সকাল সকাল এ কেমন বেয়াড়া ব্যাপার।

মাথা গরম হলে বিনয়বাবুর হিতাহিত জ্ঞান থাকে না, এ বদনাম তার পাড়া জুড়ে। নিজের পায়ের থেকে এক পাটি হাওয়াই চটি খুলে সোজা ছুঁড়ে মারলেন গলির উল্টো দিকে দাঁড়িয়ে থাকা তার নিজের দিকে। কিন্তু বিনয়বাবু কিছু টের পাওয়ার আগেই নিমুর চায়ের দোকানের দিক থেকে একটা হাওয়াই চটি উড়ে এসে; বিনয়বাবুর ঘরের জানালার শিক দিয়ে গলে; সোজা বিনয়বাবুর গালে সপাটে এসে পড়ল।

তুকতাক

ট্রিগার টিপলেন অনিল। সঙ্গে সঙ্গে মেঘলার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত।
-   যন্ত্রণা হচ্ছে মেঘলা ?
-   সোজা লাংসে এ মনে হচ্ছে। অমানুষিক যন্ত্রণা। রিভলভারে টিপ তোমার এমন শার্প তা তো আগে জানতাম না অনিল ?
-   তলে তলে তুমি যে বিপিনের সঙ্গে এতটা এগিয়ে গেছিলে সেটাও তো এর আগে জানতে পারিনি।
-   যাক। শোধ বোধ তাহলে।
-   ভীষণ ছটফট করছ।
-   মনে হচ্ছে বুক ফেটে যাচ্ছে।
-   ফর এ চেঞ্জ, কথাটা ফিগার অফ স্পিচ নয়। তোমার বুক ফেটে সত্যিই রক্ত ঝরছে। ফিনকি দিয়ে।
-   কমলার মা আট’টা রুটি করে গেছিল। সয়াবিনের তরকারি সাথে। আমার তিনটে রুটি নষ্ট হল। তোমার জন্যে।
-   আমার জীবনের তিনটে বছর তুমি নষ্ট করেছ।
-   যাক। শোধবোধ হল তাহলে।
-   কতক্ষণ আর টানতে পারবে বলে মনে হচ্ছে মেঘলা ?
-   দম আটকে আসছে। নট মোর দ্যান ফাইভ-টেন মিনিট্‌স আই সাপোস।