- বিনোদবাবু ?
- কে ? নির্মল নাকি ?
- আজ্ঞে।
- এসো। ভিতরে এসো। বাইরে দাঁড়িয়ে কেন ? ভিতরে এসো।
- সাড়ে আটটা বাজে বিনোদবাবু।
- ও। তাইতো। আমার ব্যাপারটা কখন যেন ?
- নটা বেজে বত্রিশ মিনিটে।
- না না। দেরি হয়নি তাহলে। স্নান-টান সেরে রেডি হয়ে বসেছি।
- না না। তাড়াহুড়ো নেই।
- তা নেই। ছাদে কেমন ডালিয়া হয়েছে এবার দেখেছ তো ? দেখো। মাঝে
মাঝে এসে দেখে যেও।
- আজ্ঞে।
- আর বাগানে ক্রিসেন্থিমাম লাগিয়েছিলাম, বিধু মালী কে বল যাতে
ফাঁকি না দেয়। যত্নআত্তি করে।
- আজ্ঞে
- মিলু এসেছে ?
- উনি গাড়িতে রয়েছেন।
- বেচারাকে আজ অফিস কামাই করে কি ঝক্কিই না পোয়াতে হল। ভীষ্মর
নাম শুনেছ বাবা নির্মল ?
