ট্রিগার টিপলেন
অনিল। সঙ্গে সঙ্গে মেঘলার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত।
-
যন্ত্রণা হচ্ছে
মেঘলা ?
-
সোজা লাংসে এ মনে
হচ্ছে। অমানুষিক যন্ত্রণা। রিভলভারে টিপ তোমার এমন শার্প তা তো আগে জানতাম না অনিল
?
-
তলে তলে তুমি যে
বিপিনের সঙ্গে এতটা এগিয়ে গেছিলে সেটাও তো এর আগে জানতে পারিনি।
-
যাক। শোধ বোধ
তাহলে।
-
ভীষণ ছটফট করছ।
-
মনে হচ্ছে বুক
ফেটে যাচ্ছে।
-
ফর এ চেঞ্জ,
কথাটা ফিগার অফ স্পিচ নয়। তোমার বুক ফেটে সত্যিই রক্ত ঝরছে। ফিনকি দিয়ে।
-
কমলার মা আট’টা
রুটি করে গেছিল। সয়াবিনের তরকারি সাথে। আমার তিনটে রুটি নষ্ট হল। তোমার জন্যে।
-
আমার জীবনের
তিনটে বছর তুমি নষ্ট করেছ।
-
যাক। শোধবোধ হল
তাহলে।
-
কতক্ষণ আর টানতে
পারবে বলে মনে হচ্ছে মেঘলা ?
-
দম আটকে আসছে। নট
মোর দ্যান ফাইভ-টেন মিনিট্স আই সাপোস।
