ছোটমামা – “ কি বললি ? এবার পুজোয় তুই পাড়ায়
থাকবি না?”
আমি-“ কতবার বলব ? নো। না। নেভার। হাওড়া টু
কালকা টিকিট কেটে ফেলেছি।
পুজোর পাঁচটা দিন শিমলা এবং মানালিতে কমপ্লিট
রিল্যাক্সেশন”
ছোটমামা – “ টিকিট কাটার সময় আমার পারমিশন নিয়েছিলি
?”
আমি- “ বাবা’র পারমিশন নিয়েছি”
ছোটমামা – “ ভারি এক্কেবারে পিতৃভক্তি উথলে
উঠেছে। টিকিট ক্যান্সেল কর। তোর যাওয়ার কোন প্রয়োজন আমি দেখছি না। এক কাড়ি টাকা
নষ্ট। কলকাতার অক্টোবরে গায়ে কম্বল চাপা দিস, শিমলে গেলে বেঁচে ফিরবি ভেবেছিস ?”




