সন্ধ্যেবেলা সবে বাড়ি ঢুকেছি এমন সময় পাড়ার গোলাপ-দাদুর ফোন। গোলাপ-দাদু পাড়ার বারোয়ারী দাদু, গোলাপ-চাষে এক্সপার্ট বলে এহেন নাম। আমাদের বয়েসি ছেলে-মেয়েদের ভারী খাতির করেন। ভদ্রলোকের ভূ-ভারতে কেউ নেই, এক জোড়া চাকর ছাড়া। ছেলে-পুলে কেউ নেই, দিদিমা বহু আগেই সরে পড়েছেন। মাঝে-সঝে আমাদের মিষ্টি-সিঙ্গারা-আম-জামরুল খাইয়ে থাকেন। সে হিসেবে আমারও একটু দহরম আছে গোলাপ-দাদুর সাথে।
ফোন ধরতেই গোলাপদাদু বললে “ পচারাম, কাম টু মাই প্লেস, সুন”
বিশেষ কোনও কাজ-কর্ম ছিল না হাতে, মিষ্টি-সিঙ্গারার লোভে চলে গেলাম। গোলাপদাদুর বাড়ি যেতেই চমক। দেখি গোটা ঘর অন্ধকার। গোলাপদাদু বলে হাঁক দিতেই চিলেকোঠার ঘর থেকে আওয়াজ এলো “ওপরে, এই দিকে পচা, চলে এসো