মর্নিং ওয়াক ইস নেসেসারী। ইয়েস স্যার, ফিটনেস ছাড়া বাঙালি এগোতে পারবে না। রিয়েল পরিবর্তন চাইলে রাইটার্স’এর আগে নিজের ভূড়িটাকে কন্ট্রোল করতে শিখতে হবে। আর শরীরটাকে চাবুক-চনমনে করতে হলে সবার আগে কী চাই?
না, ইসবগুল নয়, গুলবাজ বাঙালির দিন শেষ। সবার আগে দরকার মর্নিং ওয়াক। নেকু হাঁটা নয়, দ্রুত গতির মিলিটারি হাঁটা। ভোর ছটা থেকে সোয়া-সাতটা, নন-স্টপ। ইকনমিক এবং এফেকটিভ জিম।
২০১২ থেকে আমি পাল্টে যাব, আমার ঘুম ভাঙ্গা পাল্টে যাবে, ভূড়ি-বাদ নীতিতে নিজেকে আমূল বদলে স্মার্ট বাঙালি করে ফেলবো। প্ল্যান-মাফিক কাজ শুরু। মর্নিং ওয়াক হলো গিয়ে সায়েবি ব্যাপার, হাভাতের মত পায়জমা গলিয়ে তো আর মেদ-বিরোধী হণ্টনে নাম যায় না