“ মত্স মারিব খাইবো সুখে; এহেন স্লোগান বদলে বাঙালি যখন মত্স ধরিব পুষিবো সুখে বলে ছলকে ওঠে, তখন ব্যাপারটা অতি সিরিয়াস পচা, নিজেকে কন্ট্রোল কর, তুই বখে যাচ্ছিস” আমার নতুন কেনা দু জোড়া মাছ সহ ফিশ-বাওল পর্যবেক্ষণ করতে করতে বললো ছোটমামা।
একটা ফিস-বাওল’এর শখ বহুদিন ধরেই ছিলো। সেদিন হঠাত্ নিয়ে এসেছিলাম। দু জোড়া গৌরামি (GOURAMI) মাছ-সহ। এক জোড়া হলুদ, অপর জোড়াটি সাদা। ঘটনাচক্রে সেদিন ছোটমামা বাড়িতে এসেছিল। ছোটমামা মাছ-প্রেমিক, তবে পুষ্যি মাছের নয়, যেসব মাছ উদরস্থ করা যায় তাদের। পাড়ার মাছ বাজারে ছোটমামা আনন্দবাজারি ভাষায় বীরেন্দ্র সহবাগ।


