সিমলার মল-রোড ধরে হাঁটতে হাঁটতে, চড়াই-উতরাই মেপে নিতে নিতে টুক-টাক খিদে পেতেই থাকবে। এমত অবস্থায় বেদম-হারে মোমো-চাউমিন-সিজলার হজম করে যখন একটু মিষ্টি মুখ করব ভাবছি, এমন সময় নজরে এলো এমব্যাসি নামে একটি খাদ্য-বিহার। বাইরে থেকে অতি মনোরম চেহারা। ভেতরে কাঁচে ঘেরা বসবার জায়গাটিও বেশ মনোরম, বসলেই বেশ অর্ধেক সিমলার বসতি চোখের সামনে জুড়ে বসে।
এসব দেখে ঢুকে পড়লাম এমব্যাসি’তে আর একটা চেয়ার টেনে যাবতীয় আলস্য মেলে দিয়ে বসে পড়লাম এবং একটা চকোলেট কেক আর এক টুকরো আপেলের পাই অর্ডার দিয়ে দিলাম। এ খাদ্যালয়টি এক দিকে বিচিত্র। স্থান নেহাত স্বল্প বলা চলে না কিন্তু এখানের মালিক তথা ম্যানেজার তথা রাঁধূনি তথা ওয়েটার একজনই


